বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
আসিফ আলতাফ
শব্দপুরাণ রচনা শৈলী— ৪
বিষাক্ত শব্দসমূহ
ছুঁড়ে দিতে পারলেই
বিনা রক্তপাত শত্রু ঘায়েল
এখন শব্দকে কীভাবে
বারুদ পূর্ণ করতে হয়
সভ্যতা তা শিখিয়ে দিয়েছে
আধুনিক যুগের সব চেয়ে নির্বোধ মানুষটিকেও।
বিনা রক্তপাত শত্রু ঘায়েল
সভ্যতা তা শিখিয়ে দিয়েছে
আধুনিক যুগের সব চেয়ে নির্বোধ মানুষটিকেও।

No comments:
Post a Comment