প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, July 5, 2024

ঝিলম নদীর তীরে পুরুর শেষ সংলাপ | অধীর কুমার রায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

অধীর কুমার রায়

ঝিলম নদীর তীরে পুরুর শেষ সংলাপ


পেয়েছি বারতা—
ম্যাসিডোনিয়া থেকে উড়ে আসছে দুরন্ত ঝড়।
সামনের দেশ, রাজ্য সবই করছে পদানত,
অবশেষে আমার শস্য শ্যামলা সোনার দেশ
ভারত ভূমির প্রতি রেখেছে লক্ষ্য -
গ্রীকবীর শয়তান আলেকজান্ডার দি গ্রেট।
কিন্তু যতক্ষণ হাতে আছে তলোয়ার
ভারতের অসম্মান, কিছুতেই হতে দেব না।
সাজ, পাত্রমিত্র, সভাসদ, সৈন্য সামন্ত যত।
আজ ঝিলমের পবিত্র জল গ্রীক রক্তেই করব রঞ্জিত।
জানি আমার শক্তি অপ্রতুল।
কিন্তু যেনো, শক্তি দিয়েই শুধু যুদ্ধ জয় হয় না,
চাই আত্মবিশ্বাস আর রণকৌশল।
যতক্ষণ দেহে আছে প্রাণ, যুদ্ধ করব,
কিছুতেই আত্মসমর্পণ করব না,
প্রাণ দেব তবু পালাব না।
বাজাও দুন্দুভি আর রণডঙ্কা, উড়াও পতাকা ঝিলমের তীরে।
যে যেখানে আছো শক্ত করে ধরো হাতিয়ার।
মন রাখবে জীবন্ত কিংবা মৃত আলেকজান্ডার আমার চাই।
ওকে বুঝিয়ে দিতে হবে ভারতবাসী কাপুরুষ নয়,
মাতৃভূমির জন্য রক্ত দিতে আমরাও জানি।
আর যদি না পারি, আসে সেই কালোদিন,
যদি আমার শোণিতধারায় ভেসে যায় সাধের ঝিলম নদীর জল।
ওগো, প্রাণের ভারতবাসী,
তোমরা তোমাদের পদধূলি ঝিলমের জলে ধুয়ে,
আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)