প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, July 5, 2024

ভুল | কল্যাণ সুন্দর হালদার




বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
কল্যাণ সুন্দর হালদার

ভুল


মন গুনেছে ভুলের মাশুল
হাজারখানেক ভুল
সুদ-আসলে ফেরত দিয়ে
ভাসল রে দু-কূল।

যায় ভেসে যায় জীবন তরী
অচিন গাঁয়ের মাঝ
ঝোড়ো হাওয়ায় পাল তুলেছি
পাচ্ছি বড় লাজ।

পাল ছিঁড়েছে মন ভেঙেছে
ভাঙল বুঝি হাল
দিনের শেষে শূন্য কলস
কাটবে নাকি কাল।

মাঝ নদীতে ভীষণ তুফান
ঢেউ এর উপর ঢেউ
গভীর জলে ভাসছে মাঝি
সঙ্গে নেই তো কেউ।

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)