প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

ছদ্মবেশ | গোবিন্দ সাহা

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
গোবিন্দ সাহা
ছদ্মবেশ
 
স্নিগ্ধ তিস্তার জলরাশি,
নূপুর-পায়ে মায়াবী মেয়ে।
ওই যে উল্লম্ব গম্বুজ-পাহাড়,
রতির তাড়নায় ঋজু খাড়া।
মিলনের পলিতে উর্বর জমি,
ক্ষেতের নাভিতে সাদা মৌরি-ফুল।
নারী এ জগৎময় জ্যোতি,
পুরুষের পুরুষ্টু জঙ্ঘা পরিব্যপ্ত।
ফিনিক্স-জীবনে নিরর্থক তল্লাশি,
মানুষের প্রেমে মত্ত মানুষ-নিকেতনে।
লিঙ্গ-আরোপে ক্লান্ত অলংকার,
নারী-পুরুষের ছদ্মবেশ—সংসার।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)