বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
মনোজ ঘোষ
চুল আঁচড়ানোর সময়
একদিন
সকালে চুল আঁচড়াতে আঁচড়াতে মেয়েটি আনমনা হয়।
রাতের স্বপ্নগুলোকে এক এক করে
চিরুনি দিয়ে বার করে আনার সময়
দমকা হাওয়ায় ঘরের দরজা
হঠাৎ বন্ধ হয়ে যায়।
একটা গোটা অরণ্য সামনে এসে দাঁড়ায়।
বড়ো বড়ো
সব গাছ
ঝিরঝিরে, খসখসে স্বরে
ফিশফিশ করে, কানাকানি করে।
উঁচু উঁচু গাছগুলোর মাঝে
শুয়ে থাকতে তার ভালো লাগে।
সুখের অনুভূতিতে সম্মোহিত অণুর মতো
তার শরীরে কে যেন
আদরে হাত বোলায়,
চুম্বনে
ভরিয়ে রাখে।
ভূপাতিত
তিনটি গাছ
অবিরাম চেঁচিয়ে চলে—
“আমাদের বেঁচে না থাকার দরকার
আরও বেশি কষ্ট দেয়।”
ধাতব
চুম্বকের মতো কথাগুলো
হাওয়ায় কাঁপন ধরায়।
নারী না পুরুষ
কবিতা
মনোজ ঘোষ
চুল আঁচড়ানোর সময়
রাতের স্বপ্নগুলোকে এক এক করে
চিরুনি দিয়ে বার করে আনার সময়
দমকা হাওয়ায় ঘরের দরজা
হঠাৎ বন্ধ হয়ে যায়।
একটা গোটা অরণ্য সামনে এসে দাঁড়ায়।
ঝিরঝিরে, খসখসে স্বরে
ফিশফিশ করে, কানাকানি করে।
উঁচু উঁচু গাছগুলোর মাঝে
শুয়ে থাকতে তার ভালো লাগে।
সুখের অনুভূতিতে সম্মোহিত অণুর মতো
তার শরীরে কে যেন
আদরে হাত বোলায়,
অবিরাম চেঁচিয়ে চলে—
“আমাদের বেঁচে না থাকার দরকার
আরও বেশি কষ্ট দেয়।”
হাওয়ায় কাঁপন ধরায়।

No comments:
Post a Comment