প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 10, 2024

মাটি | মালা ঘোষ মিত্র

 

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
মালা ঘোষ মিত্র

মাটি


এত অহংকার কোথা থেকে পাও,
অপমানে জর্জরিত করে যাও,
কথার জালে ভুলিয়ে দাও
যেন মাটির মানুষ—
 
উদাসীন থাকো, কিছুই হয়নি—
সত্যি যদি মন বলে কিছু থাকত,
দেখতে বুকের কাছে কত জমাট রক্ত,
অশ্রু, ব্যথার পাহাড়
 
অন্ধকারের কান্নাগুলো,
লোক নজরের ভয়ে
আস্তে আস্তে শুকাতে থাকে—
বৃষ্টিহীনতায় চৌচির মাটি
 
আবাদি জমি কতদিন পড়ে আছে
বীজের অভাবে ফসল হয় না।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)