বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০
কবিতা
শম্পা সামন্ত
বস্ত্র হরণ
বস্ত্রহরণের পরবর্তী পর্যায়ে শ্লীলতাহানির মেট্রো স্টেশনে একজন বকধর্মিক কোন ধর্মের জপমালা ব্যবহার করে?
দৈনন্দিন সহবাসেও অলঙ্ঘনীয় অপরাধগুলি মধুমিশ্রিত পানের খবর রাখে।
দৈনন্দিন সহবাসেও অলঙ্ঘনীয় অপরাধগুলি মধুমিশ্রিত পানের খবর রাখে।
তখন পান ও চুন সমৃদ্ধ বিলাস এক ব্যাপন প্রক্রিয়ায় গঙ্গাস্নান সেরে নিচ্ছিল অত্যন্ত দ্বিধাগ্রস্ততায়।
যদি দীর্ঘ ও উচ্চতা সম্পন্ন জেন্দাবেস্তা পাঠক্রিয়া জানার জন্য উপস্থিত হন কোনো পারসি রমণীর কাছে, তখন উনি জ্ঞানত পিরামিডের ভিতর গমন করবেন। ও রানি হাটসেপসুতের মমির ভিতর রাখা যাবতীয় রত্নসামগ্রী চুরি করবেন, এ বিষয়ে নিশ্চিত।
অতএব জাঁহাপনা, আজকের দরবারে সমস্ত বিশ্বাসঘাতক ও বিধর্মী রাজনীতিবিদ, কণ্ঠিধারণ করল।
এবার বলুন কোন বৈষ্ণব একতারা বিশিষ্ট মুদ্রায় আগুনে প্রবেশ করলে বস্ত্রহরণ বিষয়ক কার্যক্রম ব্যাহত হবে?
No comments:
Post a Comment