প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

সন্ধ্যায় | তৈমুর খান

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
তৈমুর খান
 
সন্ধ্যায়
 
যদিও আলোর কোনো উদাহরণ নেই
তবু তা জ্বলে ওঠে চোখেমুখে
নিহিত প্রজ্ঞায়
 
ভ্রমের বর্ষণে যেমন ছাতা নেই মাথায়
রাস্তা তবুও হাঁটায় নির্ভার বিদ্যুৎ
মনে মনে ভিজে যায় সব
আমরা কোন অভিসার মাপি  
আমাদের মর্মের সন্ধ্যায়?
 
ফাল্গুনের নেশা থেকে আগুনের হাতে
ডেকে নিই কাকে?
নিজের হৃদয় সেঁকে বলি ভাল আছি
এই সন্ধ্যার বারুদ বসন্তকে!
 
একবার মুখ দেখে যাও
স্বপ্নের প্রস্তুতি এইসব নতুন কবিতায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)