প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

লতা | তৈমুর খান

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
তৈমুর খান
 
লতা
 
চারিপাশে ছড়িয়ে আছে লতা
লতাদের সঙ্গে হোক কথা
 
ভ্রমরেরা ওড়ে
আমি শুধু পরাগ মিলনের বার্তা পাই
আমি শুধু তাদের গুনগুন কুড়িয়ে
বাড়ি ফিরে যাই
 
সচকিত নিবেদন
রাঙারোদ মাখা এই কিশোরীবেলা
দুলতে দুলতে মননে-মাচায়
তারা আত্মহারা
 
সামঞ্জস্য কি বীণা বাজায় এসে?
লীলাকমল ফোটে! আলতা পরে ঘাসে!
ধৈর্য শুধু সন্তর্পণ খোঁজে
মৃত্যুবাণ গোপন রেখে হাসে
 
আমি থাকি হরিমতির পাড়ায়
বিকেলবেলা কখনো সুখ পেলে
পথের ধারে একটু-আধটু দাঁড়াই
লতাদের ওই লতানো অভ্যাসে
যখনতখন পুরুষরা হয় পাখি
ঠোকর দিতে চায় মনোবীজে
 
ভাঙা টিনের বাক্স পিটিয়ে কাক উড়িয়ে দিই
এটাই মিছিল, এটাই স্লোগান
কার তাতে বা কী!
সমাজ এসে মাচা বাঁধুক
রাষ্ট্রপুলিশ গেয়ে যাক গান!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)