প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

সর্বনাম | তৈমুর খান

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
তৈমুর খান
 
সর্বনাম
 
কিছু কিছু আড়াল দরজা খুলে দেয়
ভেতরে ঢুকি, নীরবে নীরবে কথা হয়
থইথই ঘাসের বন, মাঠময় জল
অন্তরা থেমে যায় মগ্ন বৈষ্ণবীর
রাঙা পায়ে ফুটে ওঠে রামকৃষ্ণের জবা
জানালায় হাহাকার পাখি
রোজ ডাকে
সময় নেই, সময় নেই
ব্যাখ্যার অতীত গান বাজে
 
দুই টান
মাঝে শুধু নুনের সমুদ্দুর
সংসারের ছোট্ট ডিঙা ভাসে
বিভা ও আঁধার একসাথে
বারবার আমাকেই ডাকে
 
আমি কার সর্বনাম?
অনেক অনেক আমি ঝরে যাই
সারাদিন সারারাত ঘোরে ও বেঘোরে…
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)