প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

এক তারার শরীর | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
এক তারার শরীর
 
এক তারার শরীর, একে একে খুলে ফেললে গয়নাগুচ্ছ, মোমের মতো তার পাতায় লেগে আছে সোনার জল ঝকঝকে... রাত নেমে আসে চোখে
গুহার দেওয়াল বেয়ে চুঁইয়ে চুঁইয়ে নামে...
আর আমার মাথার উপর দিয়ে এবং পাশ দিয়ে
সোঁ সোঁ শব্দে উড়ে যাচ্ছে তখন মরু ঝড়...
রাস্তায় ঘাটে কলোনীর হতশ্রীতে আমাকে পাওয়া দুষ্কর তখন, ঢেউ বাতাসে খেলা করা সাপেরা লুটোপুটি খায় আর আমি দেখি
তার মণি হাতে নিয়ে হেঁটে যাচ্ছে একজন মানুষের ভিতর আরেকজন মানুষ...
বিষণ্ণ পেনসিল হাতে নির্মাণ বিনির্মাণের সে পুনর্জন্ম চায়... তখনো এক তারার শরীর, একে একে ধীরে ধীরে খুলে ফেলছে গয়নাগুচ্ছ এক অতলস্পর্শী খাদের কিনারায়...
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)