প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

ঘর | বকুল বিশ্বাস

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
বকুল বিশ্বাস
 
ঘর
 
আমার ঘরের ফুটো চাল গলে ঢুকে পড়ে নরম রোদ্দুর, জানালার ভাঙা কাচ দিয়ে উঁকি দেয় আধ খাওয়া চাঁদ।
রাত্রে শুয়ে আলোআঁধারিতে বাদুড়গুলো ঠিক এসে বসে কড়ুই গাছে।
আধ খাওয়া ফলগুলো গড়াগড়ি খায় রাস্তায়।
বুনোলতাগুলো আঁকড়ে ধরেছে ঘর।
শত চেষ্টা করেও নড়বড়ে দরজা খুলে বেরুতে পারি না।
নোনা ধরা দেওয়াল থেকে খুলে পড়ে পলেস্তরার চাঁই।
আমি বেহুঁশ হয়ে শুয়ে থাকি তক্তপোষে।
বাইরে এখন বসন্তের জোর কান্না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)