প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 10, 2024

ড্যাফোডিল | সুমন্ত কুণ্ডু

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
সুমন্ত কুণ্ডু

ড্যাফোডিল


চেরাপুঞ্জিতে বৃষ্টি পড়ছে
পাহাড়ের আদর মেখে, ঝমঝম, ঝমঝম 
চেরাপুঞ্জির রাস্তায় মাতাল হাওয়ার বেহায়াপনা
খাসিয়া কন্যা পথে বেরোয়নি একা,
চেরাপুঞ্জিতে ড্যাফোডিল ফুটেছে
 
চেরাপুঞ্জি ভেসে যাচ্ছে বৃষ্টিতে, কুয়াশায়, আদরে
ঠিক যেমন তুমি-আমি কখনও 
 
স্পষ্ট দেখা যাচ্ছে চেরাপুঞ্জির ড্যাফোডিল
ধ্বংসপ্রাপ্ত পম্পেই নগরীর পাথর হয়ে যাওয়া
ভলক্যানো আগুনের গভীরে,
ভেঙে পড়া গ্রিক নাট্যশালার দেওয়াল, খিলানের
আনাচেকানাচে  মরে যাওয়া লালচে ইতিহাসের পাতায়
 
দেখা যাচ্ছে সেই বৃষ্টি, আদর 
তোমার-আমার চেরাপুঞ্জিতে আবার ফুটেছে ড্যাফোডিল
ঠিক আগে যেমন ফুটত
ব্যবিলনে, মিশরে, হিন্দুকুশ পর্বতে
আর সিন্ধু সভ্যতার শাণিত অবতরণিকায়

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)