প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | দুপুরতলার স্বপ্ন | শিশির আজম

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

শিশির আজম

দুপুরতলার স্বপ্ন


দুপুর মাথায় চেপে হাঁটছি আমরা।
কে দুপুর কে পুলিশ
আমাদের জানবার দরবার নেই।
স্টপ!
মাটিতে এলাম নেমে। কে নামালো?
কেউ না, মাটির মেয়ে
দুপুরতলায় কারো জন্য অপেক্ষা করছে।
কার জন্য?
কোন ছন্নছাড়া যুবকের
না কী কোন তরুণ কবির?
 
মেয়েটা দাঁড়ায় ঘুরে, নীল খাতা
বুকে চেপে।
আমাদের আঙুলেরা
কাতরায়
প্যান্টের পকেটে!
 
কুমারী, আমার ঈশ্বরে বিশ্বাস নেই।
কী করে বিশ্বাস করি প্রেমে
দেহ বিনে?

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)