প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | সমাহত ব্যথার নামে | শম্পা সামন্ত

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

শম্পা সামন্ত

সমাহত ব্যথার নামে


আদরে আদুর রাত শুয়েছে নরম বালিশে।
তপ্ত কোলের ভিতর সমস্ত সোহাগ ঢেকে ঢেকে নাজুক তোমার মুখ।
অবিশ্বাস সরে যায় শুভ্র রোদের সকালে।
মনের খারাপ।
যেন কালোজলের ভিতর ডুবে গেছে চাঁদ।
জীবন যেন ভালবাসার নাম। থরথর আঙুলে জানিয়ে দিচ্ছি নিরেট আস্থা।
নদীর দীর্ঘতম ঢেউ ভাসিয়ে নিচ্ছে ভরসার পাহাড়। জলডুবি।
আর হাপিত্যেশ নিয়ে নিয়ে বুকের বিচ্ছেদ। সমাহত যন্ত্রণা।
ও আমার উড়ান সমৃদ্ধ বাসনা!
আমার আলুলায়িত ব্যথা, চেয়ে দেখ পড়ে আছে অনুর্বর ভূমির সমীপে।
আর হাড় মাংস মজ্জা বয়ে নিচ্ছি একশো বছরের এবড়োখেবড়ো পথের উপর দিয়ে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)