প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | ফিরে এসো | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

সঙ্ঘমিত্রা দাস

ফিরে এসো


ফিরে এসো, যদি ভুলে গিয়ে থাকো,
ক্ষোভ, রাগ, অভিমান যত
ভুলে ফিরে এসো, আমার এ মন 
কাটে অপেক্ষায় প্রতিক্ষণ।
 
ধুলো ওড়া পথে হাত ধরে
হাঁটব শিশির ভেজা ঘাসের পরে।
হয়তো বা জ্যোৎস্না মাখা রাতে,
বাঁধব সুর আবার দুজনাতে।
 
গঙ্গার বুকে নৌকার যাতায়াতে,
তুমি কি আসবে এ মেঠো পথে?
রাখবে যত আমার আবদারগুলো?
নাকি অভিমানে এখনো জমেনি ধুলো?
 
যদি কোনদিন মান ভাঙে,
মন যদি দেখিবারে চায়-
তবে ফিরে এসো চেনা পুরোনো পথে
আজও অপেক্ষায় পলাশ গাছের ছায়।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)