প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | অপেক্ষা | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

অপেক্ষা


একটা একটা করে দিন চলে যায়-
আর আমি হাপিত্যেশ‌ করে বসে থাকি-
তুমি আসবে বলে।
বহুদিন কেটে গেলো, এভাবেই।
আজকাল আর দিন-রাতের তফাৎ করতে পারি না, সময়ের হিসাব রাখি না-
সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধে-
আর তারপর সেই দুঃসহ রাত।
আমি শুধু শুনতে পাই ঘড়ির কাঁটার অবিরাম টিকটিক শব্দ - যা রোজ শুধু জানিয়ে দিয়ে যায়-
‌তুমি আজও এলে না।
জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানের দরজায় দাঁড়িয়ে থাকি আমি প্রতিদিন,
এক অনন্ত অপেক্ষা নিয়ে-
মাঝের চৌকাঠটা পেরোবো কিনা ভাবতে থাকি-
এখান থেকে আমাকে শুধু ফিরিয়ে নিয়ে যেতে পারো তুমি, তোমার ভালবাসা।
এ কথা জেনেও তুমি কি আসবে না?

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)