প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

না ফলা ফসল | পরমেশ্বর গাইন

বাতায়ন/আতঙ্ক/কবিতাণু/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাণু
পরমেশ্বর গাইন
 
না ফলা ফসল
 

 
কথাগুলো তলিয়ে যাচ্ছে
জলঙ্গির উচ্ছ্বাসে
গভীরের মনগুলো আজব কিছু ভাবছে
সনাতনী বিশ্বাসে...
হেলেদুলে ঘুরেফিরে চক্রাকারে
প্রায় তল ছুঁয়ে যায় যায় ভক্তি সুরে।
 
 

 
শেওলা মহলে তখন ঔপনিবেশিক আলোচনা
মনের মতো মনের না-বলা কথা
বুদ্‌বুদের মিছিলে মিছিলে সমালোচনা
আরো দাবি, না হয় নিত্য বিরোধীতা
মধ্য গগনে গূঢ় গুঞ্জনে
এগিয়েছে ধর্ম সঙ্কটের সমাধানে।
 
 

 
মুখের কথা ফিরে এলো না মুখে
চোখ পেতে ছিলাম ঢেউয়ের দিকে
কত জোয়ার ভাটা এলো গেলো
ফুরিয়ে এলো আলো
জলঙ্গির সরল স্বচ্ছ জলে
কালো রাতের কল্লোলে।
 
 

 
নদীর কিনারে ফিরে আসা জলের কলরব
শুনল না কেউ
ভবিতব্য দ্বিধাদ্বন্দ্বে নিস্তব্ধ নীরব
শুধু 'কথা'র দেশে অনন্ত ঢেউ আর ঢেউ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)