প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

সময়ের কান্না | নাসির ওয়াদেন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
নাসির ওয়াদেন
 
সময়ের কান্না
 
আমার ছায়া আছে, ছায়াময় কায়া
অনুরাগ একতারা হাতে
হাঁটে এখন শান্তিনিকেতন
 
নৈঃশব্দ্য পতনে শিশিরের ফোঁটা
হিল্লোলে মেতে ওঠা ধানের সবুজ শিষ
শুধুই সময়ের সমাপতন
 
কখনও এক মৃত্যুও টেনে আনে বিস্ময়
একটা প্রেম টেনে তোলে ভগ্ন সেতু
একটা প্রতিবাদের আঘাতে চূর্ণ-বিচূর্ণ সব
 
দুঃখ বুঝি, শোক, সংশয়, কান্নাও বাজে
ভাষা তির হয়ে ফোঁড়ে কলমের নরম ঠোঁট
সময়ের কান্না বর্ণমালা হলে জেগে ওঠে শব
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)