প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, May 5, 2026

ভয়ের চোরাবালি | রবীন্দ্রনাথ প্রধান

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
রবীন্দ্রনাথ প্রধান
 
ভয়ের চোরাবালি
 
তোমাকে হঠাৎ দেখে
চোখ বিস্ফারিত,
ধমনী বেসামাল চাপ সামলাতে
স্পন্দনের ভূমিকম্প অলিন্দ-নিলয়ে।
 
শিরদাঁড়ার উপত্যকায় পড়ে বরফের চাঁই
ঠান্ডায় স্নায়ুর গলায় গান আসে না
মস্তিষ্ক বিচার করে কোন দিকে যাই
মনোভাব বলে যেন পালাই পালাই।
 
কপালের উঠোনে ঘাম ছড়ায় জল
স্বরতন্ত্র হারায় যেন সকল ক্ষমতা
ফুসফুসের মাপনযন্ত্রে বাতাসের অল্পতা
দরজায় মাথা ঠোকে বুকফাটা চিৎকার।
 
তালসারির চোরাবালি পায়ের তলায়
পৃথিবীর সময় যেন পাতালে লুকোয়
তবুও ফিসফিসানি শুনি "ঘুরে দাঁড়াও
লড়াই চালালে সে হবেই উধাও।"
 
তাই কি?
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)