প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, August 15, 2026

জীবন্ত ফসিল ও অন্যান্য | কমলকুমার মণ্ডল

বাতায়ন/নারী না পুরুষ/কবিতাণু/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতাণু
কমলকুমার মণ্ডল
জীবন্ত ফসিল ও অন্যান্য
জীবন্ত ফসিল
 
এখনও দিন গুজরান হয়
হাতল ধরে ঝুলে।
 
তোমার গানে আর
বসন্ত আসে না।
 
তাল-লয়-সুর বিবাগী—
জীবন্ত ফসিল...
 
প্রিয়তমা
 
সেও রেখেছিল হাত, হাতে,
শক্ত ভিত তখনও আলগা হয়নি।
 
নোনা বাতাস গল্প শোনাত
নিরুদ্দেশের।
 
হঠাৎ বাতাসের ঝলকানি—
সে এখন নাবিকের পাশে।
 
জ্যোৎস্নার রং
 
জ্যোৎস্নার কোনো রং আছে?
সাজিয়ে রাখা যাবে শোকেসে?
 
জানলাগুলো হাট করে খোলা,
আমি ভাসছি জ্যোৎস্নার রঙে।
 
পাঁজরে চিনচিন শব্দ,
স্বপ্নগুলো কেমন হাসছে।
 
অপবিত্র
 
চলো ফেরি করে আসি, স্বপ্ন।
তীব্র শীতেও কেমন ঘামছি দু’জনে।
 
এক পশলা মেঘ কুয়াশা জড়িয়ে
তোমাকে...
 
সদ্য প্রস্ফুটিত ফুলে পতঙ্গ—
এ কেমন হেরফের!
 
এখন আর পবিত্র থাকে না...
 
মেঠোচাঁদ
 
একফালি মেঠোচাঁদ,
ঝিঁঝির গন্ধে শিশির-ধোয়া
দুধে-আলতা সিঁথি, আলপথ।
 
ঘামছে সময়—
তোমার ‘হ্যাঁ’ বলার অপেক্ষায়...
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)