প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, May 5, 2026

চেপে যা পাগলা | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সলিল মুখোপাধ্যায়
 
চেপে যা পাগলা
 
সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই রে পাগলা,
সব প্রশ্নের উত্তর খুঁজে পাগল হতে নেই;
কিছু আকুতি বুকের ভেতর
ঘুম পাড়িয়ে রাখতে শেখ;
চেপে যা, চেপে যা।
 
দু'য়ে দু'য়ে পাঁচ হওয়াটাই দস্তুর।
কী করে, কেন?—
এসবের উত্তর খুঁজতে যাস না,
বিরূপতা— রোষের আগুনের খাদ্য,
আছে উড়িয়ে আগুনে ফেলার হাওয়া!
 
চেপে যা রে পাগলা, চেপে যা,
তেড়েফুঁড়ে জানতে পাগল হোস না;
তারচে' সরীসৃপ-যুগকে স্বাগত জানা—
দেখছিস না, ওটাই সহজ!
 

1 comment:

  1. সময়ের প্রচ্ছদ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)