বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
স্মরজিৎ ব্যানার্জি
বিলাসিতা
বিলাসিতার সংজ্ঞা আছে
নিজের নিজের সাধ্যমতো
তাকিয়ে দেখো দেখতে পাবে বিলাসিতার সংজ্ঞা কত,
ঠান্ডা ভাতে তরকারি রোজ সেটাও কারোর বিলাসিতা
কেউবা খোঁজে সঙ্গী এমন শুনবে যে তার মনের কথা।

ভাঙা ঘরে কাটছে জীবন
রোজই রাতে স্বপ্ন বোনে
বয়সটা ষাট পেরিয়ে গেছে বাঁচার আশা মনের কোণে,
ঝাল বাদাম আর সঙ্গে মুড়ি এটাই আমার বিলাসিতা
দেওয়াল জুড়ে পদ্য লিখি বলব বলে নিজের কথা।
চারপাশে রোজ তাকিয়ে দেখি রয়েছে মানুষ নিজের ঘোরে
ফাঁকা আওয়াজ ঢাকতে দেখি মিথ্যে কত গল্প করে,
উঠোন জুড়ে তুলছে মাথা, দূর্বা ঘাস গুল্ম লতা
এরই মাঝে ফুটবে গোলাপ নিতান্ত তো এক বিলাসিতা।

No comments:
Post a Comment