বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
রূপালী পালক
আকাঙ্ক্ষার জাল ছিন্ন করে পাখি উড়ে গেল নীলাকাশে, সে
উড়ে যাওয়ায় পুড়ে যায় দেহ
ধস নামে রূপনারায়ণে
আমি বই থেকে মুখ তুলে ছুটে আসি
ধস নামে রূপনারায়ণে
আমি বই থেকে মুখ তুলে ছুটে আসি
ছুটে এসে তুমিও দেখো
জানলার পাশে কতটা জমেছে মেঘ কতটা কুয়াশা এই দুহাজার কুড়ির নভেম্বরেও
আমরা কেউ কাউকে
বলতে পারিনি মনুষ্য জন্ম শুধু ডুবন্ত শিলার
এবং এখনো সে প্রাচীন কথিত বন্দুক যুদ্ধে কাঙ্ক্ষিত, পৃথিবীর সব সূর্য শীতের রোদ্দুরের দিকে যেতে চায়
এ বড়ো অনন্য স্থিরচিত্র বর্ণে বর্ণে বদলায়...

পৃথিবীর সব নারী এখনো বিহ্বল, নৃত্যপটিয়সী...

No comments:
Post a Comment