বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
রানা জামান
বর্ষা রাষ্ট্রদূত
বর্ষার
মৌসুম— আকাশের হাতে ক্ষমতা হস্তান্তর মেঘেরা ফাইল না খুলেই সিদ্ধান্ত গ্রহণ করে। যখনতখন
বৃষ্টি, কোনো
পূর্বঘোষণা নেই, সংবাদ
সম্মেলন নেই, শুধু
ঝরে পড়ে জল।
জলের যৌবন রাস্তার গর্তকে হ্রদের মর্যাদা দেয়, পথচারীরা নিজ দ্বীপে থাকে আটকে। একটি ছাতা হয়ে ওঠে ব্যক্তিগত সংবিধান, একজোড়া চটি রাষ্ট্রের জরুরি বাহন। এমনকি ভেজা কাকটিও হয়ে যায় সেসময় বর্ষা মৌসুমের অঘোষিত রাষ্ট্রদূত।
নারী না পুরুষ
কবিতা
রানা জামান
বর্ষা রাষ্ট্রদূত
জলের যৌবন রাস্তার গর্তকে হ্রদের মর্যাদা দেয়, পথচারীরা নিজ দ্বীপে থাকে আটকে। একটি ছাতা হয়ে ওঠে ব্যক্তিগত সংবিধান, একজোড়া চটি রাষ্ট্রের জরুরি বাহন। এমনকি ভেজা কাকটিও হয়ে যায় সেসময় বর্ষা মৌসুমের অঘোষিত রাষ্ট্রদূত।

No comments:
Post a Comment