প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

প্রাত্যহিক দিনিলিপি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
রতনলাল আচার্য্য
প্রাত্যহিক দিনিলিপি...
 
হারিয়েছি কত কিছু
তবুও শান্ত আছি, তুমি যে আছ
অষ্টপ্রহর ছায়াসঙ্গী হয়ে।
তাইতো হিমালয়ের গভীরতা
খুঁজতে চাই না আর।
 
কবরীর ওই গোলাপ দেখেই
কাটিয়েছি দীর্ঘ তিনযুগ।
স্বপ্নের পাশাখেলায় হেরেছি
কতবার তোমার কাছে।
এর থেকে বড়ো উপহার
আর কী চাই বলো?
 
তোমার ওই তীর্যক চাহনিটা
আমার বড্ড চেনা।
ওটা দেখে দেখে আমি শাক্ত হয়ে
পাড়ি দিতে পারি পুরোটা ব্রহ্মপুত্র।
 
অভিসারে ডেকো না আমায়
আমি যে রক্তমাংসের শরীর নিয়ে বাঁচি
বিহার করি আশায় ভর করে পৃথিবীর অলিগলি
অসমাপ্ত এই আমি তাইতো বারবার
সঁপে দিই নিজেকে জ্বলন্ত আগুনের কাছে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)