প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | জোৎস্নার ভাষা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

জোৎস্নার ভাষা


আমি কিছু বলার আগেই সে আমার দিকে বাড়িয়ে দেয় হাত, আমি কি এই হাত স্পর্শ করব, টেনে নেব বুকে…? জানি না সমস্ত কথাই আজ কথার কথা হয়ে ধরা দিচ্ছে মথুরার হাটে
ক্রমশ তোমার ছায়া দেখা যায়
শহর জুড়ে মেঘ জমে, বৃষ্টি পড়ে
সুয়োরানি দুয়োরানি আমাকে দেখায়...
কী যেন মায়া তার শরীরে, ফেলে যায় গতিপথ সবুজ
ঘাস ও সোনালি ধানে, গোপন কথার মতো
মিলনের আনন্দ স্বপ্নের কাজল এমনকি পার্বতী ও পরমেশ্বরের অলৌকিক ষড়যন্ত্রে চিকচিক করছে তখন ভালবাসার শালগ্রাম শিলা
কিন্তু কোনও ছবিই আজ স্পষ্ট নয়, মনে হয়
প্রেম ভালবাসা আঁকতে আঁকতে ঘৃণা ঈর্ষাকাতর
ক্রোধ ঢেউ গুনতে গুনতে রাত্রি কাবার হচ্ছে শুধু

ভাবছি, অন্ধকারের আলো আর জ্যোৎস্নার ভাষা তাকে ঠিক শিখিয়েই ছাড়ব, তবে অবশ্য শেষপর্যন্ত
সে হাত সরিয়ে নেবে কিনা জানি না…

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)