প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | আমি আছি পাহারায় | অঞ্জন ব্যানার্জ্জি

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

অঞ্জন ব্যানার্জ্জি

আমি আছি পাহারায়


বহুদিন সংযোগহীন
তবু দীর্ঘ প্রতীক্ষায়
আমি আছি পাহারায়
বিবাহিত জীবনের বৃন্দাবন
আমাদের দুজনের গড়া বাড়ি
একটি বটচারা বাসা বেঁধেছে ফাটা দেওয়ালে
ক্রমে শক্ত হচ্ছে শিকড়
একদিন নিষ্পেষিত করবে নিষ্ঠুর আলিঙ্গনে
শুধু বটচারা নয়
এটা দুষ্টু লোকদের নজরে
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আগ্রাসী হাত
একদিন ধ্বংস হবে ওদের কামনার আগুনে
ধ্বংসের আগে একবার এসো
যদি দর্শনে মনের দরজায় কড়া নাড়ে
পুরোনো ভাল লাগা, মধুর স্মৃতি
মুক্ত হয় মনের বদ্ধ আগল
ফিরে পেতে চায় যৌবনের মরুদ্যান
আমি আছি পাহারায়
তোমার আসার প্রত্যাশায়

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)