প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | গোলকধাঁধা | মনোজ অধিকারী

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

মনোজ অধিকারী

গোলকধাঁধা



 
পৃথিবীর মানচিত্র খুলে খুলে দেখি নিই তোমার বাড়ির জানালা কেউ লাগিয়ে দিয়েছে কিনা। এখন প্রখর রোদ, তোমার শ্বাস নিতে কষ্ট হয় বলে, দুপুর হলেই রঙিন ছাতায় ঢেকে রাখি পৃথিবীর গোলক। কতদিন আর বাগানে ফুল তুলতে আসে না 
কেউ। পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সব। কত ঝড় কত মেঘলা আকাশ, তোমার হয়তো মনে নেই, কোন ঠিকানা ছিল না আমাদের। যা ছিল শুকনো ঠোঁট, ফাটা পায়ের পাতা, জং ধরা বাইসাইকেল। সামনে লেডিস, সামলে চলুন।
 

আমাদের বিবাহ হল। বাসর ঘর সাজালাম আলাদা আলাদা। হেমন্তের কণ্ঠে শুনলাম, রবীন্দ্রসঙ্গীত। ফেলে আসা পথ। উদ্বাস্তুর হাসির মতো সাজালাম সংসার। মরে গেল কত আত্মীয়স্বজন। শেষ দেখাটুকু তোমার সাথে আমার সবে জ্বালানো চিতার মতো, আগুন ধরতে ধরতে আবার নিভে যাচ্ছে, ধোঁয়া। কাঠুরিয়ার মতো প্রতীক্ষা করেছি আমরা, লুচি বুঁদিয়া খেয়ে ফিরে যাব যার যেখানে নিয়তি। বেজে উঠল আবার একটা বাউল গান। কণ্ঠে গোষ্ঠগোপাল।
 

আজ তোমার গোলার্ধ আর আমার গোলার্ধ ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন করেছে মূলমধ্যরেখা।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)