বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
লক্ষ্মীকান্ত মণ্ডল
বুকভার অপেক্ষারা
কাকের পালক খসে পড়ল
বাঁশের বেঞ্চিতে। করবী ডালে ঝোলানো কয়েকটা ছেঁড়া বস্তার গায়ে হলুদ বোলতার চাক —
সুবলের দ্বিতীয় পক্ষের বউ ভিজে কাপড়ে টুপটাপ ফুল তুলে, গাইতে থাকে বৃন্দাবন
—
নামটি টগরী হলেও বুকভার অপেক্ষারা এবড়োখেবড়ো — আমাদের হা-ভাতে গাঁ থেকে উড়ে যায়
আঁকিবুকি সুশান্ত
ধানিজমিতে তীব্র হতে থাকে রৌদ্র
বলতে পারিনি নতুন ভাতের কথা। জামফুল ভাসার সাথে সাথেই আমি চোখ তুলে দেখেছি গোল গোল তরঙ্গ — সুধাংশুর খোলা রান্নাঘর থেকে ভাত ফোটার গন্ধ আসে
তার কোন রচনা নেই। দূরত্ব মাপতে মাপতে বাঁধ পর্যন্ত একটা পথ বানাই — পথের ধারে জলাশয় নিয়ে মরা ঘাসে দিক নির্ণয় শুরু করি

No comments:
Post a Comment