বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
লক্ষ্মীকান্ত মণ্ডল
অতীত ও নীলাভ পাতার ভূগোল
সাদা জবার ঝাপটা লাগল
মাথার উপর। পথটাকে ছেয়ে ফেলতে চায় ফুলেল উষ্ণতা। বেলতলার বুক চিরে নরম রঙের
সত্যিরা নির্জন — সরু রাস্তায় এগিয়ে যায় ঝিমঝিম দুপুর, নাবাল ভরায় কিছু ভিটে;
সুখ
গড়া চলছে ধারে ধারে — সহজেই পথ পেতে চায় সবাই; এভাবেই সুমিতা ম্যাডামের বাড়ির
চারপাশে ভূগোল গড়ে কানাই আর হরিপদ, মুক্ত বাতাসে উজ্জ্বল হতে থাকে বাবলা কাঁটার
মূক বাঁশি
দূরত্ব পার হওয়াই কঠিন। আলুথালু ছায়ায় ভাঙা ডালপালার সাথে পাখির শিস শুনেছি মাত্র — কত কাজ বাকি, রাধি পিসি কোমরের বাঁক নিয়ে প্রবহমান হয়ে যায়, সুধাকৃষ্ণ ঝরে যাওয়া কৃষ্ণচূড়ার নীচে বসে থাকে ফ্যাল ফ্যাল — ছেড়ে গেছে তার সমূহ অতীত
নীলাভ পাতার গায়ে নীলটুকু ঢেলে আগাছায় বয়ে যায় নীরব বাতাস

No comments:
Post a Comment