প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | আয় বৃষ্টি | মীরা মিত্র

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

মীরা মিত্র

আয় বৃষ্টি


আয় বৃষ্টি আয়
ঝমঝমিয়ে গাছের পাতায়
নাচ-না নূপুর পায়।
 
আয় বৃষ্টি আয়
কেয়া পাতার নৌকা দেবো
ভাসিয়ে তোর গায়।
 
আয় বৃষ্টি আয়
মেঘবালিকার আঁচল ছুঁয়ে
শহর গাঁয়ে আয়।
 
আয় বৃষ্টি আয়
ঝড়ের সাথে উঠবি মেতে
ঝরবি আঙিনায়।
 
আয় বৃষ্টি আয়
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকুক ব্যাঙ
পুকুর ও ডোবায়।
 
আয় বৃষ্টি আয়
মাঠগুলো সব ফুটিফাটা
কী করে ফসল হয়!
 
আয় বৃষ্টি আয়
আকাশ পানে তাকিয়ে চাতক
স্ফটিক জলের আশায়।
 
আয় বৃষ্টি আয়
মুষলধারে ঝাপিয়ে পড়
আমার শহর গাঁয়।
 
আয় বৃষ্টি আয়
দগ্ধ ধরা শীতল হোক
স্নিগ্ধ তোর ছোঁয়ায়।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)