প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

শুভেচ্ছা বিনিময় | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

শুভেচ্ছা বিনিময়


আকাশের রঙের ডানায় একদল পিঁপড়া 
চাঁদকে খুঁজে পাওয়া ইচ্ছে-শক্তি
দুই ঊরুর ফাঁকে ফুলের গাছ
অবরুদ্ধ সভ্যতার শরীরে আগুনে বাতাস।

চাঁদের পাহাড় থেকে নেমে আসা
মেষশাবক পথ দেখিয়ে নিয়ে এলো
আমাদের পূর্বপুরুষের বাসস্থানে

শক্ত পাথরের বুকে কত ভালবাসা জল
চুঁইয়ে চুঁইয়ে পড়ে রোদের ঝিলিক
জানতামই না
যদি না তোমার শরীর ভেঙে ভালবাসা
না খুঁজতাম।

খোঁড়াখুঁড়ি করতে করতেই বেরিয়ে পড়ে
বিনা মেঘে বজ্রপাতের নীরব ভোরের শিশির
শিশিরের তলদেশে শহরের যে বাসিন্দারা
মানবতার ঝুলি হাতড়ায় সেখানে বিশ্বাসই নেই

হাতছাড়া হয়ে যায় পরস্পরের
শুভেচ্ছা বিনিময়
বিশ্বাস অ-বিশ্বাস দুই দলের উদ্দেশেই
একটা ব্যবধান বজায় রাখতে পারো।
 

1 comment:

  1. শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)