প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | বিবরণী

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | বিবরণী

চৈতালী চট্টোপাধ্যায়

বিবরণী


চুপচাপ হেঁটে যাওয়া পথকে ভাস্কর চক্রবর্তীর কবিতা বলে ডাকতে ইচ্ছে করে।
ঝুরঝুরে নীল আকাশ আর থোকাথোকা মেঘ দেখলেই মনে হয়, বলি, নীচে গোপালপুর অন সি!
এই অবধি সুন্দর।
কিন্তু তারপর...
প্রেমপরবশ ছেলেমেয়েদুটিকে দেখে গীতবিতানের দ্বিতীয় খণ্ড ভাবতে পারি না।
অ্যাসিডভিকটিম মেয়ে,
ধর্ষিতা মেয়ে,
পুড়ে যাওয়া মেয়ে,
এসব ভাবনা হয়।
হাসপাতালের দিকে তাকালে
ডেটলে চোবানো দুর্নীতি,
দুর্নীতির মরা শরীরে চোখ পড়ে যায়!
সময় তো এম্নিই মেরে রেখেছে আমাদের
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)