প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

অমোঘ টান | অর্পিতা দাস

বাতায়ন/ঝড়/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
অর্পিতা দাস
 
অমোঘ টান

"বিকেল হলেই মন আনচান করে ওঠে। অমোঘ টানে ছুটে আসেআর অযাচিত ভালোবাসায় ভরে ওঠে বুক।"


সংসারের কাজের চাপে তনুজার আর নিজের দিকে ফিরে দেখার সময় ছিল না। বাঁধাধরা ছকেই কেটে গ্যাছে পঞ্চাশটি বছর। এখন সে একা। সন্তানেরা নিজস্ব অঙ্গনে যে যার মতো। মাঝেসাঝে আয়নার সামনে নিজের চেহারা দেখে হাসি পায় তার। মেয়েদের জীবন বুঝি স্বপ্নের মতোই ফুরিয়ে যায়। আক্ষেপ কিছু নেই, তবে সমরেশের ঔদাসীন্য... একটা দীর্ঘশ্বাস ফেলে তনুজা


কয়েকদিন যাবৎ বিকালটা বেশ সুন্দর হয়ে উঠেছে তনুজার। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় শহরতলির কাছে। সেখানে মেয়েদের সেলাই শেখায়। ছোটো-বড়ো সবার সাথে গল্পগুজবে বেশ সময় কেটে যায়। বিকেল হলেই মন আনচান করে ওঠে। অমোঘ টানে ছুটে আসে, আর অযাচিত ভালোবাসায় ভরে ওঠে বুক
 
সমাপ্ত

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)