প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

মনের চারপাশে | সন্তোষ ভট্টাচার্য

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সন্তোষ ভট্টাচার্য
 
মনের চারপাশে

আগাছার মতো গজিয়ে উঠেছে সভ্যতার দুর্বৃত্ত
তাকে গ্রামীণ টিনের চাল দিয়ে ঘিরতে গিয়ে দেখি
নগরকেন্দ্রিক মন পা ফেলছে জল জঙ্গল বাঁচিয়ে
হায় রে উন্নাসিক মন, হায় অধিগত শিক্ষা
মনের অপর্যাপ্ততার বাড়া অভিশাপ কিছু নেই


ঝরা পাতার ওপর শ্রদ্ধা লিখতে গিয়ে দেখি
পাতার মুখ লাল হয়ে গিয়েছে
বলতে শুনলাম ‘লজ্জা দেবেন না স্যার
ছি-ছি-ছি নিজেই লজ্জায় পালিয়ে এসেছি

হৃদয় বিদীর্ণ হয়ে গ্যালো
তুলোর মতো বীজ ছড়িয়ে পড়ল চারদিকে
কুড়িয়ে নিয়ে মিক্সিতে পিষে পানীয় করে খেয়েছি
তারপর কী নেশা কী নেশা
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা


এতবার ভাঙলে কার ভালো লাগে
একদিন যতই চেপে ধরো
আর ফেভিকল লাগাও
আর জুড়বে না
ভাঙা হৃদয় ফেটে যাবে একেবারে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)