প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

নিজেকে দেখি | উৎপলেন্দু দাস

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
উৎপলেন্দু দাস
 
নিজেকে দেখি

আচমকা ঝড় ওঠা নিশুতি রাতে মাঝে মাঝেই
ঠক ঠক করে দরজা-জানালা
খুলে দেখি কেউ নেই বারান্দায়
রাস্তাঘাট শুনসান,


আচমকা বৃষ্টির ঝাপটা ঢুকে পড়ে ঘরে
ভিজে যেতে থাকি
কাঁপি থরথর করে,
শোঁ শোঁ শব্দে বুঝি ঝড় উঠেছে তুমুল
এই বুঝি সব উড়ে যায় প্রলয় বাতাসে
চোখ ঝলসানো বিদ্যুৎ ঝলকে নিজেকে দেখি,
একলা দাঁড়িয়ে অসহায় এক ভেজা মানুষ
পুড়ে যাওয়ার অপেক্ষায় ভীত সন্ত্রস্ত আমি
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)