প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

বাঁচতে হবে সই | সুনন্দ মন্ডল

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সুনন্দ মন্ডল
 
বাঁচতে হবে সই

ঝড় ওঠে, ঝড় থামে 
লন্ডভন্ড গ্রাম
এ-বাড়ি থেকে সে-বাড়ি 
দুমড়ে থাকা খাম


হাজার পাতা ঝরে যায়
ঝরে কত মুকুল
তোমরা ছিলে বন্দি খাঁচায়
নেই কোনো কূল

তোমরা শুধু বঞ্চিত নও
হৃদয় ভাঙা মন
ঘুরে দাঁড়াও মঞ্চ সাজাও
দেয়ালে পিঠ যখন

হাজার হলেও ঝড়ের মুখে
কেউ পায় না থই!
তবুও ঝড় উঠলে জানি
বাঁচতে হবে সই!
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)