প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড় | রানা জামান

বাতায়ন/ঝড়/ছড়া/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | ছড়া
রানা জামান
 
ঝড়

উড়ছে পাতা ঘুরছে ঘুড়ি
ছুটছে রাখাল মাঠে,
আকাশ কালো বাতাস ঝড়ো
নৌকা ভিড়ছে ঘাটে


ধূলির ঘূর্ণি ছুরির আঘাত
চোখের বাজে বারো,
বড়ো ফোঁটায় ঝড়ো বেগে
বৃষ্টি পড়ে আরো
 
ঘরের চালা খড়ের গাদা
কোথায় যায় যে উড়ে,
ঝড়ের তাণ্ডব ডরের কামড়
চাষির মাথা ঘুরে
 
ভাবনাবিহীন কিশোর বয়স
ছুটে বৃক্ষের তলে,
কাঁচা কামে কোঁচড় ভরে
মুখটা ভরায় জলে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)