প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | কিছু তো রয়ে যাবে

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | কিছু তো রয়ে যাবে
তূয়া নূর
 
কিছু তো রয়ে যাবে
 
সব কিছু ধুয়ে মুছে আনকোরা করে রাখা যায়?
কাটা দাগ মিশে যায় যতটা পারে
বাকিটা থেকে যায় যেন তুমি ভুলতে না পারো।
হাসপাতালের বেড থেকে ফিরে আসো যখন ভাল হয়ে
মিশে যাও জগত সংসারের কাজে
তার মানে হল কষ্ট তোমাকে নয়
তুমি করায়ত্ত করেছ কষ্ট,
কষ্টের ঘোড়ার লাগাম টেনে ধরতে শিখেছ তুমি।
কষ্ট থাকে সাথে,
একেবারে ছেড়েছুড়ে চলে যায় না
 
ছোট্ট একটা মেয়ে আসে প্রতি শনিবার তার বাবার সাথে
একদিন এলো তার জন্য খেলনা কিনে দিতে
কপালের মাঝখানে ব্যান্ডেড দিয়ে ঢাকা
বাবার সাথে খেলতে গিয়ে ডেস্কের কোনায় কেটেছে কপাল।
খুলে দেখাল
কাটাটা গভীর ছিল
বললাম, মেয়েটা বড় হবে
দাগটাও গভীর হয়ে থাকবে।
আমার পরামর্শ শুনে নিয়ে গেলো হাসপাতালের জরুরি বিভাগে।
পরের শনিবার আমাকে দেখাতে নিয়ে এলো
আধুনিক চিকিৎসায় নতুন ধারণা প্রতিদিন
কসমেটিক সেলাই না, সেখানে লাগিয়ে দিয়েছে আঠা।
ঝাপসা লাগছিল কাটা দাগটা।
 
এই ছোট্ট মেয়েটা একদিন বড় হবে
অনেক সুন্দরী হবে নীল নয়না,
তার মাঝ কপালের দাগটা কতটুকু ম্লান হবে
আমার দেখা হবে না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)