প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

জিশু | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/ছড়া/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
জিশু
 
জোসেফ কিংবা মেরী
ভালবাসার ফেরি
                         বিশ্বপিতা তুলে ধরি
এসো বড় দিনে
থাকব না তো হীনে
                       মজায় মাতামাতি করি।
 
আছে যত যে পাপ
করে দাও তো সব মাফ
                          তুমি থাকো ছদ্মবেশে
ক্রুশে হলে গাঁথা
দিলো যারা ব্যথা
                           ফিরে এসো দেশে দেশে।
 
থেকো বেশ স্মরণে
প্রতিদিন বরণে
                       আমাদের পথ শুধু দেখাও
অশ্রু দাও মুছিয়ে
শঙ্কা দাও ঘুচিয়ে
                      সৎপথে তো থাকতে শেখাও।
 
চার্চে বাজে ঘন্টা
খুশি ভরা মনটা
                        মুখে যে তার ক্ষমা গাথা
ধ্যানটা করি সব আয়
নয়ন ভরে তো যায়
                             শ্রদ্ধায় নত করি মাথা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)