প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

হারিয়ে যাওয়ার পাতায় ফেরার গল্প লেখে কেউ | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
জয়ন্ত চট্টোপাধ্যায়
 
হারিয়ে যাওয়ার পাতায় ফেরার গল্প লেখে কেউ
 
তমা ফেরেনি বলে থেমেছিল নদী হয়তো খুঁজেছিল চারিদিক
বিলু তখন সন্ধের চারটে টিউশন সেরে পাঁচনম্বরের পথে
প্যাডেলের সঙ্গে জোর যুদ্ধ করছে। অজু বলেছিল, কারা যেন খালপারের রাস্তায়...
তারপর মন উচাটন
তমা ফিরেছিল রাতে। কান্না শুকিয়েছিল
চোখে ও সারাগায়ে।
কোনো উদ্ভট রসায়নে মন্দির কি খাদ্য হয়ে ওঠে?
দেবতাও কি খাদ্য হয়ে ওঠে?
তাহলে যে সাধক লিখেছিলেন প্রতি-মার মাঝে
প্রতিমা বিরাজে...
তার কী হবে!
সভায় সুন্দর ভাবে যারা এই কথা বলে গায়ে
রোমাঞ্চ জাগান তা কি কেবল মনমোহিনী?
হননেচ্ছা এক বাধ্যতার নাম।
একদিন সাদা বেড থেকে কেউ ডেকেছিল,
বিলুর মোবাইল টিঁকটিঁক করেছে বহুবার,
উত্তর নেই, বাইক ছুটিয়ে তাকে পেয়েছিল বেডে
দু-চোখে শুকনো ছায়া।
ফেরার পর শিশু কোলে তমা হেসেছিল, চোখে
শুকনো দাগ তবে কান্নার গল্পটা বলেনি।
এখন রাস্তার হট্টগোলে জেনে গ্যাছে
লালচে কালো আর সাদা বেডের দাগ দেখে
কান্না চাপার গল্পটি সে জেনে গ্যাছে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)