প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

অথচ অভিমান | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
অথচ অভিমান
 
সূর্য উঠল
আকাশ অভিমানে ভারাক্রান্ত
ধূসর ধুলিকণা জাপটে ধরে
একটু আভা তো দিতে পারে তবুও সে?
না, কখনো না!
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত
ঝড়, জল আর শিশির
এখন শীত
কেবল ধূসর কুয়াশা
বসন্ত এলে দূরত্ব আর ফাঁকি!
একটু ছোঁয়া, একটু স্পর্শ
গোনে অপেক্ষার প্রহর, মুহূর্তের বাসর!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)