প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

সামলে চলতে শেখো | মানসী বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
মানসী বন্দ্যোপাধ্যায়
 
সামলে চলতে শেখো
 
পথ চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গেলে যেমন সামলে নিতে হয়।
ঝুরো ঝুরো আঘাত ও অপমান উপেক্ষা করে
ধুলো ঝেড়ে ফেলে হাসতে হাসতে নিজের কাজে
ব্যস্ত থাকতে পারাও জরুরি।
 
আসল কথা নিজেকে সামলে রাখতে সবাই পারে না, সিঁড়ি টপকাতে গিয়ে বা বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে
হাঁটতে পা পিছলে যায়।
 
নিজেকে সামলে রাখা আগলে রাখাটা একটা আর্ট, সেটা সবাই পারে না।
মাঝপথেই ময়দান ছেড়ে পালিয়ে যায় একাকী নির্জনে।
 
বারে বারে ধাক্কা খেয়ে, হোঁচট খেয়েও নিজের থেকেও এই বিশ্বের থেকে নিজেকে সামলে ও আগলে রাখতে শিখতে হয়।
 
রোজ হাঁড়িতে চাল নেবার সময় যেমন তিনবার চিমটে করে চাল তুলে রাখতে হয়, তেমনই এক চিমটে করে হলেও সামলে রাখা আগলে রাখা অভ্যাস করতে হয়।
 
জানি বলা যতটা সহজ করা ততটাই কঠিন, তবু
এরই নাম সাধনা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)