প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

বুড়ো বটগাছ | মলয় সরকার

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
মলয় সরকার
 
বুড়ো বটগাছ
 
একটা অবসন্ন বিকেলকে
শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে
একটা বুড়ো বটগাছ—
 
ঝড়ের সময় বুক কাঁপে,
ভিতরে নড়ে ওঠে পুরানো দিনের স্মৃতিরা
রাতের হিমেল শিশির,
মাথায় ঠান্ডা হাত বুলিয়ে সাহস জোগায়
মাঝ রাতে ঘুম-পাড়ানিয়া গান শোনায়
নিঝুম ঘুমে শান্ত করে রাখে—
 
ভোরের আলো ফুটতেই
ছেলেবেলার বন্ধু কাক শালিখেরা খেলতে আসে;
তারা বয়স-ভোলানি গল্পের মালা গাঁথে
আবার বিকেলের আলো নামতেই
ফিরে আসে বুড়ো সঙ্গীর কাছে, সঙ্গ দেয়
একাকীত্ব কাটানোর চেষ্টা করে—
 
কমলা রঙের রোদ
খবর নিতে আসে দিনের কাজ সেরে
বাড়ি যাওয়ার শেষ বেলায়—
 
তবুও মাঝ রাতে কেন যেন
মোচড় দিয়ে ওঠে বুকটা,
আত্মীয়হীনতার অভাবে মোচড় দেয়,
কলজেটা নিংড়ে অন্ধকার রাতে
দুফোঁটা গরম অশ্রু মিশে যায় শিশিরের সাথে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)