প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

শ্রমজীবী | দীপক রঞ্জন কর

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/ছড়া/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
 
শ্রমজীবী
 
মাথা ভরা পাকা চুল
দাড়ি এক গাল,
পাল পাড়ার শ্রমজীবী
হর কুমার পাল।
 
ভোরবেলা মাঠে গিয়ে
জোরে দেয় হাল,
খেত করে পরিপাটি
বেঁধে দিয়ে আল।
 
শস্য খেতে জল আনে
কেঁটে দিয়ে খাল,
মাছ ধরে খালে বিলে
ছড়িয়ে দে জাল।
 
মই ছাড়া গাছে উঠে
পেরে আনে তাল,
ফুল ফোটায় বাগানে
হলুদ সাদা লাল।
 
তরী নিয়ে পারাপারে
টাঙিয়ে দে পাল,
মাঠে-ঘাটে অবিরত
সকালবিকাল।
 
বিরামহীন কর্ম তাঁর
গ্রীষ্ম-বর্ষাকাল
পালপাড়ার শ্রমজীবী
হর কুমার পাল।
 

No comments:

Post a Comment

গঙ্গার পাড়ে সূর্যাস্ত


Popular Top 10 (Last 7 days)