প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

নুন আনতে পান্তা ফুরায় | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
রঞ্জন ভট্টাচার্য
 
নুন আনতে পান্তা ফুরায়
 
অন্নহীনে অন্ন নেই
নবান্ন উৎসব
বস্ত্রহীনে বস্ত্র নেই
এটাই বাস্তব।
 
তবুও আশা জাগে মনে
অন্নহীন এ জীবনে
এ রামরাজ্য বাসভবনে
রয়েছি সংগোপনে।
 
খেতমজুরকে খেতের হিসেব
দেয় না জমিদার
খাটিয়ে মারে সারা জীবন
জীবনে হাহাকার।
 
দিনের শেষে জোটে না যে
মিঠে পিঠে পুলি
ওরা সবাই লুটে খায়
আমরা পেঁয়াজ ছুলি।
 
যুগের হাওয়া বদলানি
এত যুগের পরে
নুন আনতে পান্তা ফুরায়
এখনো ঘরে ঘরে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)