প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

কুকুরের কান্না | গোবিন্দ সাহা

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/গল্পাণু/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | গল্পাণু
গোবিন্দ সাহা
 
কুকুরের কান্না

"বটের শাখাপ্রশাখা দুলে দুলে ওঠে যানবাহনের হাওয়ায়। সকলেই বলে এখন গাড়িগুলো কেমন বেপরোয়া হয়ে উঠেছে। বাইকাররা কানে মোবাইল রেখে ঘাড় বাঁকিয়ে বাইক চালায়।"

 
রাস্তার পাশে বটগাছটার নীচে একটা চায়ের দোকান। এটা একটা ছোট বাস স্টপেজ। গ্রামের মানুষেরা প্রখর গ্রীষ্মে ছায়ার তাগিদে এখানে আসে। কত মানুষ আসে যায়, বৃদ্ধ মানুষেরা গল্পগুজব করে।
 
দূরে ইটভাটার শ্রমিকেরা এখানে আসে চা খেতে। তাদের মধ্যে একজন বলে উঠল,
-দেখেছিস শীতকালে কত কুকুরের বাচ্চা হয়েছে।
আরেক জন বলল,
-কিন্তু ওরা তো মেন রোডের ওপর চলে আসছে।
-আসবে না তো কী করবে? ভোলা মোড়লের খামারবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
 
সাঁ সাঁ করে ছুটে চলেছে ছোটবড় গাড়ি। বটের শাখাপ্রশাখা দুলে দুলে ওঠে যানবাহনের হাওয়ায়। সকলেই বলে এখন গাড়িগুলো কেমন বেপরোয়া হয়ে উঠেছে। বাইকাররা কানে মোবাইল রেখে ঘাড় বাঁকিয়ে বাইক চালায়।

হঠাৎ একটা বিকট আওয়াজ। একটা কুকুর ছানা গাড়ির ধাক্কায় চক্কর কাটতে কাটতে চিৎকার করছে। তার প্রাণপণ আর্তনাদে যেন কেঁপে উঠল পৃথিবী। দোকান থেকে মানুষেরা জল এনে কুকুরটার চোখে-মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর তার মৃত্যু হল বেপরোয়া গাড়ির ধাক্কায়।
 
দুপুরের শুনসান বাস স্টপেজ। শ্রমিকেরা নিজের কাজে ইটভাটায় চলে গেছে। ফাঁকা বাস স্টপেজে মা-কুকুরটা রয়েছে মৃত ছানা আগলে। দূর আকাশের দিকে তাকিয়ে ডেকে উঠছে ভুউউউ... ভুউউউ...
 
~~০০~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)