প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

নতুন ধানের সংলাপ | নাসির ওয়াদেন

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
নাসির ওয়াদেন
 
নতুন ধানের সংলাপ
 
হিমেল হাওয়ায় ভেসে আসে সোনা-গন্ধ
সোনালি ধানের বুকে সন্ধ্যার কোলাহল নির্জনে একাকী শ্বাস নেয়
 
একটা নেংটি ইঁদুর এসে অভিযোগ করে গোখরো বাবাজির এজলাসে
আমরা কি বানের জলে ভেসে এসেছি?
 
মগডালে বসে থাকা কল্যাণীয়া পেঁচানি চিৎকার করে গান গেয়ে ওঠে,
কারো পৌষ মাস তো কারও সর্বনাশ।
 
ধান কেটে গাড়ি বোঝাই করে গোফুর মিয়া হেলে বলদের পেটে দুপায়ে গুঁতো মারে
গিন্নি সাঁঝ-পলতে নিয়ে দাঁড়িয়ে সদরে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে গন্ধ শুঁকবে আগাম প্রজন্মের জন্য
 
পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় চাঁদ জেগে দেয় পাহারা
সোনালি ধানের গন্ধে রাস্তার দুপাশে দাঁড়িয়ে কাক কোকিল কত পাখি
সবার খিদে মেটাতে ঝুরঝুর করে ঝরে পড়ে ধান।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)