প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | আলোর উৎসবে

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | আলোর উৎসবে
তূয়া নূর
 
আলোর উৎসবে
 
সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরে রাখা যায়
বাঁধ দিয়ে পানি ধরে রাখা যায়,
আলো ধরে রাখা যায় না—
এ কথাটা ভাবছিলাম সকালবেলা থেকে
ঘন কালো মেঘের আড়ালে সূর্যটাকে আড়াল হয়ে যেতে দেখে।
ঘর আঁধার হয়ে এলে জ্বালাতে হয়
বৈদ্যুতিক বাতি,
দিয়াশলাই দিয়ে হারিকেন, প্রদীপ ও মোমবাতি।
 
দিনের ঝলসানো আলোর কমতে থাকে তেজ,
সূর্য যায় ও-পারে।
প্রদীপের সলতে পুড়ে শেষ হয়—
আলোর উৎস শেষ হয়ে গেলে শুরু হয় অন্ধকারের রাজত্ব।
 
এত সব আলোর কথা ভাবতে ভাবতে
নগরের আলো, আলোর দূষণ ও কোলাহলে
আমাদের ভেতরের অনির্বাণ আলোর উৎসের কথা বেমালুম ভুলে যায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)